অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে সাত জেলের জেল-জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:১৭

remove_red_eye

৭২৭




বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে সাত জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম শোয়েব আহমাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  সাত জনের মধ্যে চার জনকে ১ বছর করে কারাদন্ড ও ৩ জনকে পাঁচ হাজার টাকা করে  পঁনের হাজার  টাকা জরিমানা করেন। ওইদিন
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ থানা পুলিশের সহযোগিতায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে মা ইলিশ ধরা অবস্থায়  সাত  জেলেকে আটক করে।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগরের রুহুল আমিন (৪০),মোশারেফ হোসেন (৪৬), মিজানুর (৪২), বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের মো: সুজন (১৯)।
এছাড়া আশিক, রিপন, মো: রাকিবকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।