অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে হাসপাতালে রোগীকে অপারেশন করলো ডায়াগনষ্টিকের ডাক্তার!

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২০ রাত ১০:৩৫

remove_red_eye

১০০৩

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী যন্ত্রপাতি ব্যবহার করে অপারেশন করছেন ডায়াগনষ্টিক ও ফার্মিসিতে আগত বহিরাগত ডাক্তার এবং সহযোগীরা। এ নিয়ে সচেতন মহলের মাঝে চাঞ্চলের সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানে না বলে বিষয়টি এড়িয়ে যান।  
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ষ্ট্রেচারে রেখে এক রোগীকে অপারেশন করতে দেখা যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা ঘটনাটির ভিডিও চিত্র ধারণ করে। ভিডিও চিত্রে দেখা যায়, সজিব (১৮) পিতা হাফেজ নামের রোগীর পায়ে অপারেশন করছেন এ রব ডায়াগনষ্টিকে ঢাকা থেকে আগত মুগদা হাসপাতালে কর্মরত ডা. মুজাহিদুল ইসলাম ও জননী মেডিকেলে পটুয়াখালী থেকে আগত কথিত ডা. সোহাগ মুন্সি। এ সময় এ রব ডায়াগনষ্টিকের শাহাবুদ্দিনকেও সেখানে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমে সহযোগীতা করতে দেখা যায়। ডায়াগনষ্টিকে আসা রোগীকে সরকারী হাসপাতালে অভ্যন্তরে খোলা জায়গায় হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহার করে অপারেশন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ডাক্তার দাবীদার সোহাগ মুন্সি বলেন, আমি অপারেশন করিনি আমি স্যারের সাথে ছিলাম। এ বিষয়ে এ রব ডায়াগনষ্টিকে আসা ডা. মুজাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পায়ের ছোটখাটো ইনফেকশন নিয়ে একজন রোগী  আসলে হাসপাতালের মধ্যে চিকিৎসা করি।   
তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. হাসান শরীফ বলেন, ডায়াগনষ্টিকের লোকেরা হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে আমাদের অনুমতি নেয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কবির সোহেল বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না । জানার পরে জড়িতদের ডেকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...