অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সরকার করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধে হাতে নিয়েছে নানান কর্মসূচি -এমপি শাওন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২০ রাত ১০:২৯

remove_red_eye

৬৩৪

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ ডিজিটাল না হলে করোনা ভাইরাসের সময়ে অনেক সংকটে পড়তো। আজ সব কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে হচ্ছে, সকলের হাতে হাতে ইন্টারনেট। এমন পরিস্থিতিতে শিক্ষা কর্মসূচি, পাঠদান, চাকুরি নিয়োগ সব অনলাইনে হচ্ছে। এটা সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে।   
তিনি বৃহস্পতিবার সকালে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে করোনা কালীন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধে করনীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। সকল ধরনের শিক্ষকদেরকে সম্মানিত করেছেন। অতিতে কোনো সরকার শিক্ষকদের কোনো খোঁজ নিতো না। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ঝড়ে পরা নিয়ে সরকারও চিন্তিত। তাই করোনা পরবর্তী স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে নানা মুখি কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষার বিস্তার নিশ্চিত করা সম্ভব না হলে আগামীতে দেশে নানা রকম সংকট সৃষ্টি হবে। কাজেই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে যে পর্যায়ের শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ নিতে সবাইকে কাজ করতে হবে।
লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার।
এর আগে এমপি শাওন জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় অংশগ্রহন করেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...