অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

এমপি শাওনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২০ রাত ১০:৫৯

remove_red_eye

৭১৪

লালমোহন প্রতিনিধি : শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডে এ চক্ষু চিকিৎসার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সহায়তা করেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন ও বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সুটিটিউট। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ার্ডের স্কুল মাঠে এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।
চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাত্র ১০ বছর বয়সেই বাবা শেখ মুজিবের সাথে স্বপরিবারে ঘাতকদের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল শেখ রাসেলকে। দুরন্তপ্রাণ এই শিশু তার পিতার রাজনৈতিক জীবনকে দেখতে শুরু করেছিল মাত্র। বাবার বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের উষ্ণতা নেবার যখনই ছিল শ্রেষ্ঠ সময়, ঠিক তখনই নরঘাতকদের দল তাকে নির্মমভাবে হত্যা করে। শেখ রাসেল স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবের ছেলে, এটাই হয়তো ছিল তার একমাত্র এবং সবচেয়ে বড় অপরাধ। বাংলাদেশের শিশু-কিশোর, তরুণদের কাছে আজ ভালবাসার নাম শেখ রাসেল। তাকে স্মরণ রাখতে লালমোহনে অসহায়দের জন্য এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সুটিটিউটের ডাঃ শামীম আহমেদ, প্রভাষক মোঃ জাকির হোসেন, নুরুল হক মাষ্টার প্রমূখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...