চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ০৮:৫৫
৭৯২
চরফ্যাশন প্রতিনিধি : ভোলা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজান পুর গ্রামে শুক্রবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ইসমাইল মোল্লা ও খলিল মিয়া গ্রæপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ ইসমাইল মোল্লা, মোছাঃ জাহানারা বেগম, নুর নাহার, শারমিন ও ফারজানা ।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইসমাইল মোল্লা ও তার স্ত্রী জাহানারা বেগম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইসমাইল মোল্লার মেয়ে নুর নাহার অভিযোগ করেন খলিল মিয়া আমাদের কিছু জমি জবরদখল করে আছে এবং আমাদের বাড়ি দখল করে আমাদের উৎখাতের চেষ্টা করছে । ওই জমি নিয়ে বিরোধের জের ধরে খলিল মিয়ার পক্ষে স্থানীয় আলমগীরের নেতৃত্বে খারালো দা দিয়ে কুপিয়ে আমার পিতা মাতাকে জখম করে ও বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করেছে। এ আগেও খলিল মিয়া
আমাদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটনায়। ওই ঘটনায় চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৩২০/২০ মামলা দেওয়া হয়েছে। মামলাটি চরফ্যাশন থানা পুলিশের তদন্তাধীন আছে।
এ প্রসঙ্গে খলিল মিয়া জানান, আমি মসজিদের জমিতে ঘর বাড়ি করে বসবাস করছি। ওই জমির দখল না ছাড়ার জন্য ইসমাইল মোল্লার গ্রæপ আমার দুই মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনো দুই পক্ষের কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত