মো: ইয়ামিন
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:৪০
১৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। শনিবার ( ৮ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর ৫ নং ওয়ার্ডের প্রেম রোডের দুই পাশে ১ হাজার বৃক্ষরোপণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, বশির আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা হুমায়ুন কবির, জানে আলম আকাশ, রিমেল সহ অনেকে।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার ঘোষণা করেছেন, তা ইতোমধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই মহৎ উদ্যোগকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, পরিচ্ছন্ন রাখি বাংলাদেশ’- স্লোগানকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত