অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪

remove_red_eye

১৩২

নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে

মো: ইয়ামিন : দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ভোলা শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাজপথ মুখরিত করে তোলেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, বাপ্পি, ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা ও স্বপন গোলদার, ষুবরাজ।
এছাড়া ও ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ও ফারুক দেওয়ান, ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ দেশের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরাজিত শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশে পুনরায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।