অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ সকাল ০৯:২৮

remove_red_eye

১৫৩

আতাউর রহমান সভাপতি     তরিকুল ইসলাম সেক্রেটারি 

বাংলার কন্ঠ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু মুকারম, মো. কামাল উদ্দিন ও মাওলানা ওবায়দুর রহমান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

দ্বি-বার্ষিক সম্মেলনের একপর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মাওলানা আতাউর রহমান মমতাজীকে সভাপতি, মাওলানা ওবায়দুর রহমানকে সহ-সভাপতি এবং মাওলানা তরিকুল ইসলাম তারেককে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...