অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক আমার রাজ্যে তুমি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫

remove_red_eye

২৩০

বাংলার কন্ঠ প্রতিবেদক : গল্পটা ভালোবাসার, বিচ্ছেদের আর ভুল সিদ্ধান্তের। কিন্তু সেই গল্পের পর্দাজুড়ে আছে দ্বীপজেলা ভোলার চেনা প্রকৃতি। আরও বিশেষ ব্যাপার হলো, এই নাটকের নায়ক ও নির্মাতা দুজনের শিকড়ই ভোলায়। নিজেদের কাজের মধ্য দিয়ে এবার দেশের দর্শকের সামনে নিজ জেলাকে নতুনভাবে তুলে ধরছেন ভোলার দুই তরুণ।

দ্বীপজেলা ভোলার বিভিন্ন দর্শনীয় ও মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে বিশেষ নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত নাটকটির শুটিং হয়েছে ভোলার আব্দুল জব্বার মিয়া বাড়িসহ জেলার বিভিন্ন স্থানে।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ভোলার দৌলতখান উপজেলার সন্তান তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল ও নতুন মুখ মালাইকা চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকার সঙ্গে এটিই তৌসিফ মাহবুবের প্রথম কাজ।

আর নাটকটি নির্মাণ করেছেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সন্তান তরুণ নির্মাতা মাসরিকুল আলম।

ভালোবাসা, বিচ্ছেদ, সম্পর্কের জটিলতা, ভুল সিদ্ধান্ত এবং জীবনের বাস্তব টানাপোড়েন ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প। নির্মাতা দলের ভাষ্য, গভীর ভালোবাসায় আবদ্ধ দুই মানুষ সময়, পরিবেশ ও কিছু ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত এক হতে না পারার গল্পই ‘আমার রাজ্যে তুমি’।

তৌসিফ মাহবুবের ভাষ্য, এটি প্রচলিত কোনো প্রেমের গল্প নয়। বিচ্ছেদের পর মানুষের অনুভূতি ও মানসিক পরিবর্তনের বাস্তবতাও উঠে এসেছে গল্পে।

তবে গল্পের বাইরেও নাটকটির সঙ্গে জড়িয়ে আছে ভোলাকে তুলে ধরার বিশেষ চেষ্টা।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নিজের জেলা ভোলার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতিকে দেশের মানুষের সামনে তুলে ধরার ইচ্ছা থেকেই ভোলাকে শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছেন তিনি।

নদী আর প্রকৃতিঘেরা দ্বীপজেলা ভোলার সৌন্দর্য তাই এই নাটকে শুধু লোকেশন নয়, হয়ে উঠেছে গল্পেরই একটি অংশ।

ভোলার সন্তান তৌসিফ মাহবুবের অভিনয়, ভোলার তরুণ নির্মাতা মাসরিকুল আলমের নির্মাণ আর ভোলার মাটিতে ক্যামেরাবন্দি গল্প—সব মিলিয়ে ‘আমার রাজ্যে তুমি’ যেন ভোলার দুই তরুণের স্বপ্নের সঙ্গে নিজের জেলাকে দেশের দর্শকের কাছে তুলে ধরারও এক প্রচেষ্টা।

নাটকটি ৭ আগস্ট ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...