অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনের অন্ত:সত্ত্বা গৃহবধূকে শশুর বাড়িতে নির্যাতন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২০ রাত ১০:৩১

remove_red_eye

৮২৮

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : দেবর,নন্দেয়া,শাশুড়ি ও ননদের ছেলে কর্তৃক গৃহবধুকে স্বশুর বাড়ির লোকজন কর্তৃক নির্যাতনের অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের মেয়ে জান্নাতের বিয়ে হয় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ১নং ওয়ার্ডের আবুল কাশেম মাঝির ছেলে ফিরোজের সাথে।
স্বামী নদীতে থাকায় অন্তসত্বা স্ত্রী জান্নাত বাজার থেকে ননদ রইজলের রিকশায় করে বাড়িতে আসায় নন্দেয়া জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতকে সন্দেহ পূর্বক বিভিন্নভাবে জেরা করে। এক পর্যায়ে বাদ বিবাদে জড়িয়ে পড়ে মারধর করে। এঘটনা ঘটে গত ৪অক্টোবর রবিবার রাতে স্বামী ফিরোজদের মাঝি বাড়িতে। পরদিন সোমবার সকালেও জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়।
এসময় জান্নাতের দেবর শাকিল, শ্বাশুরি কুলসুম বেগম,নন্দেয়া জাহানারা ও তার ছেলে সোহাগসহ এলোপাথারি মারধর করে আহত করে বলে অভিযোগ করেন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন জান্নাত বেগম।  তিনি আরও জানান, ঘটনার ৩দিন পর গত ৭ অক্টোবর খবর শুনে চরফ্যাশন থেকে আমার তিন ভাই ও বোন আমাকে উদ্ধার করতে আমার শশুর বাড়ি আসলে ওই এলাকার সড়কে তাদেরকে লাঠিসোটা দিয়ে মারধর ও দেশিও দা দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা পয়সাসহ একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায় তারা।

এসময় জান্নাতসহ ৫ জন আহত হয় বলে সূত্রে জানা যায়। আহতরা হলেন, চরফ্যাশন হাজারিগঞ্জ ইউনিয়নের চরফকিরা ৫নং ওয়ার্ডের তাজুল ইসলাম মিয়ার ছেলে সালাউদ্দিন (৪২) আলাউদ্দিন (৪৫) ফাতেমা (৪৩) ও মোসলেহউদ্দিন (৩৮)। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন পাঠালে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...