বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২০ সন্ধ্যা ০৭:৫৩
১১৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সফিকুল ইসলাম ও মো. নাগর মাল নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফরকৃত সফিকুল ইসলাম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাল মিয়া ঢালীর ছেলে ও মো. নাগর মাল একই উপজেলার চরলক্ষী গ্রামের হাবু উল্লাহ মালের ছেলে। শনিবার দুপুরে আটককৃদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীর সাথে সফিকুল ইসলামের পরিচয় ছিলো। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে সফিকুল ইসলাম ও নাগর মাল অপহরণ করে নিয়ে আসে। অপহরণের পর ওই স্কুল ছাত্রীকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা গ্রামের সবুজ হাজীর সুপারির বাগানের উত্তর পাশের পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে স্কুল ছাত্রীকে ওই এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সরকারি আবাসন প্রকল্পের সামনে ফেলে রেখে সফিক ও নাগর পালিয়ে যায়। খবর পেয়ে ওই রাত পৌনে ১২টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ওই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এর পর তাকে চিকিৎসা ও পরীক্ষা নিরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শুক্রবার ধর্ষিতার মা বাদী হয়ে সফিকুল ইসলাম ও মো. নাগর মালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকালে ধর্ষক সফিকুল ইসলামকে বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন থেকে ও মো. নাগরকে একই উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে আসামীদের গ্রেফতার করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন সাংবাদিকদের জানান, ধর্ষনের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপহরণ ও গন ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদরকে শনিবার আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত