অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার ইলিশায় লম্পটের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে গৃহবধূর থানায় অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

১০০৫

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রামে এক গৃহবধূকে  উত্যাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। নিজের সম্ভ্রম বাঁচাতে নিরুপায় হয়ে অবশেষে বুধবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে লম্পট জসিমের বিরুদ্ধে  থানায় অভিযোগ দায়ের করেন।  অভিযুক্ত লম্পট ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে জসিম বেপারি বলে জানা গেছে।
জানা গেছে, লম্পট জসিম দীর্ঘ ৬ মাস যাবত ওই গৃহবধূকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতো। এমনি কি অর্থের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূরকে নানান কুপ্রস্তাব দিয়ে আসছে। লম্পটের হাত থেকে রক্ষা পেতে স্থানীয়ভাবে একাধিক সালিশি বৈঠকও হয়েছে। তবুও লম্পট জসিমের কুপ্রস্তাব বন্ধ না হওয়ায় প্রশাসনের দারস্থ হন তিনি।
গৃহবধূ জানান, তাঁর স্বামী ঢাকায় রাজমিস্ত্রী কাজ করেন। দুই ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন। স্বামী ঢাকায় থাকায় অর্থের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৬ মাস যাবত থাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে লম্পট জসিম। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ওই গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা লম্পট জসিম পিছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং এক হাজার টাকা তাঁর হাতে দেয়। এসময় গৃহবধূ চিৎকার দিলে তার ছেলে ঘর থেকে বের হয়ে জসিমকে জড়িয়ে ধরলে জসিম ছেলেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গৃহবধূ আরও জানায়, জসিম প্রায় সময়ই গৃহবধূকে মধ্য রাতে ঘরের দরজা খুলে রাখতে বলতো। গৃহবধূ ঘরের দরজা না খুললে মধ্যরাতে গৃহবধূর বাড়িতে গিয়ে ঘরের টিনে টুংটাং শব্দ করে ঘুম থেকে জেগে উঠে দরজা খুলতে বলতো। এব্যাপারে অভিযুক্ত জসিমের মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।                                           

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...