বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:৩৯
৯৭৩
আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রামে এক গৃহবধূকে উত্যাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। নিজের সম্ভ্রম বাঁচাতে নিরুপায় হয়ে অবশেষে বুধবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে লম্পট জসিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত লম্পট ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে জসিম বেপারি বলে জানা গেছে।
জানা গেছে, লম্পট জসিম দীর্ঘ ৬ মাস যাবত ওই গৃহবধূকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতো। এমনি কি অর্থের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূরকে নানান কুপ্রস্তাব দিয়ে আসছে। লম্পটের হাত থেকে রক্ষা পেতে স্থানীয়ভাবে একাধিক সালিশি বৈঠকও হয়েছে। তবুও লম্পট জসিমের কুপ্রস্তাব বন্ধ না হওয়ায় প্রশাসনের দারস্থ হন তিনি।
গৃহবধূ জানান, তাঁর স্বামী ঢাকায় রাজমিস্ত্রী কাজ করেন। দুই ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন। স্বামী ঢাকায় থাকায় অর্থের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৬ মাস যাবত থাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে লম্পট জসিম। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ওই গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা লম্পট জসিম পিছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং এক হাজার টাকা তাঁর হাতে দেয়। এসময় গৃহবধূ চিৎকার দিলে তার ছেলে ঘর থেকে বের হয়ে জসিমকে জড়িয়ে ধরলে জসিম ছেলেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গৃহবধূ আরও জানায়, জসিম প্রায় সময়ই গৃহবধূকে মধ্য রাতে ঘরের দরজা খুলে রাখতে বলতো। গৃহবধূ ঘরের দরজা না খুললে মধ্যরাতে গৃহবধূর বাড়িতে গিয়ে ঘরের টিনে টুংটাং শব্দ করে ঘুম থেকে জেগে উঠে দরজা খুলতে বলতো। এব্যাপারে অভিযুক্ত জসিমের মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক