বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৯ রাত ১১:৫২
৯২০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’-এ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রশাসন ও শিশু একাডেমী ভোলায় সাত দিন ব্যাপী(৭-১৪অক্টোবর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করছে। গতকাল সোমবার শোভাযাত্রা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
জেলা প্রশাসক বলেন, শিশুদের সঙ্গে প্রতাড়না করা যাবে না। তাদের মনের বিকাশ করতে হবে। শিশুদের গুনগুলোকে ধারণ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিশু একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান।
সঞ্চালক বলেন, ১০ অক্টোবর ভোলা শহরের শহীদ জিয়া আদর্শ গালর্স স্কুল এন্ড কলেজে ‘আমার কথা শোনো’ শিরোনামে ইন্টারনেট ও বাল্যবিবাহ নিরোধ, পুলিশ আমার বন্ধু, বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো ও কিশোর-কিশোরী ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে কন্যাশিশু সমাবেশ, সঙ্গীত প্রতিযোগীতা, আলোচনা ও প্রতিষ্ঠিত মহিলা উদ্যোক্তার গল্প বলা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পথশিশু ও শ্রমজীবীশিশু, অটিষ্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত ও প্রারম্ভিক শৈশব বিষয়ক আলোচনা, শিশুদের নিয়ে ছবি আঁকা ও বালিশ খেলা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১৪ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ হবে।
সোমবার ১০টায় জেলা প্রশাসনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু সমাবেশ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক(ডিডিএলজি) মাহমুদুর রহমান, সরকারি ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত