হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:৩৪
৬২৩
হাসনাইন আহমেদ মুন্না : ভোলার লালমোহন থানা পুলিশের তৎপরতায় স্বজনদের ফিরে পেল কাওসার (৭) নামের হারিয়ে যাওয়া এক শিশু। সোমবার দুপুরে শিশুটিকে তার নানী রিনা বেগমের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে রবিবার রাত ১২ টার দিকে উপজেলার গজারীয়া বাজার এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। তার পিতার নাম মৃত আনোয়ার।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, শিশুটির বাবা কয়েক বছর আগে মারা যায়। মায়ের অন্যত্র বিয়ে হওয়াতে সে তার নানা বাড়িতে বাস করে। রবিবার সন্ধ্যার পর সে তার নানির সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী গত রাতে গজারীয়া বাজার থেকে শিশুটিকে পুলিশ উদ্ধার করে থানায় এনে তাদের হেফাজতে রাখে।
ওসি আরো বলেন, শিশুটি তার বাবা-মা, ভাই, নানা-নানী ও মামার নাম ছাড়া ঠিকানা বলতে পারেনা। অবশেষে পুলিশ শিশুটিকে নিয়ে লালমোহনের বিভিন্ন এলাকায় বেড় হয়, যাতে সে এলাকা দেখে চিনতে পারে। দুপুরে শিশুটিকে নিয়ে কালমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় গেলে বাড়ির সামনের একটি ব্রীজ দেখে সে তার নানার বাড়ি চিনতে পারে।
পরে পুলিশ তার নানার বাড়ি (করিমউদ্দিন ফরাজী বাড়ি) গিয়ে নানী রিনা বেগমের জিম্মায় কাওসারকে দিয়ে আসে। পুলিশ পেশাগত কাজের বাইরে সামাজিক দ্বায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণকর কাজ করে থাকে বলে ওসি জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত