অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বজ্রপাতে নিহত ১ আহত ২

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ০৯:৩৩

remove_red_eye

৬৯৬

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার বজ্রপাতে কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২জন। রবিবার সকাল সাড়ে ৮টায় শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামে বজ্রপাতে বেগম রহিমা ইসলাম কলেজের বি এ ১ম বর্ষের ছাত্র ফরহাদ হোসেন নয়ন (২১)’র মৃত্যু হয়েছে। এবং তার ভাই আনোয়ার ও আহাম্মদপুর ইউনিয়নের ৩নং  ওয়ার্ডের বশির মেস্তুরীর ছেলে মোঃ ফরহাদ হোসেন(২৩) আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মৃত ফরহাদ হোসেন নয়ন পশ্চিম এওয়াজপুর  গ্রামের ১ নং ওয়ার্ডের হোসেন পাটওয়ারীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ফরহাদ ও তার ছোট ভাই নিজস্ব গরুকে বিলে চড়াতে নিয়ে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। তার ছোট ভাই আনোয়ারের শরীর ঝলছে যায়। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদ হোসেন নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার ও আহাম্মদ পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ ফরহাদ বাড়ীর পাশে গরুর ঘাস কাটতে গেছে বিজলী পরার সাথে সাথে ফরহাদ বিলের মধ্যে পরে যায়।

সেখান থেকে স্বজনেরা ফরহাদকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। মুমুর্ষ অবস্থার কারনে উন্নত চিকিৎসার জন্য আহাম্মদপুরের ফরহাদকে বরিশাল রেফার করা হয়।আর এওয়াজপুরের আহত আনোয়ার চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বজ্রপাতে এওয়াজপুরের ১টি গরু ও ২টি ছাগল মারা গেছে। শশীভূষন থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে কলেজ ছাত্র ১ জন নিহত।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...