অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

২৪৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : সোহাদ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঢাকার পূর্বাচলে অবস্থিত ‘সী শেল রিসোর্টে’ অনুষ্ঠিত হয়েছে 'ভোলা বিজনেস ফোরাম-৮৬'-এর ১ম বার্ষিক সাধারণ সভা-২০২৬। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানটি সংগঠনের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।
গত ৪ জুলাই, শুক্রবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ‘বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা’র সম্মানিত উপদেষ্টা জনাব তরিকুল ইসলাম কায়েদ। এছাড়া বক্তব্য রাখেন মোঃ শাহিন শাহ, শাহ এমরান, মোঃ মুসা ও মোঃ ফরহাদসহ ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিগত ২৫-২৬ অর্থবর্ষে ফোরামের ব্যবসায়িক সাফল্য। সভায় বিনিয়োগের বিপরীতে অর্জিত লভ্যাংশ নিয়ে উপস্থিত সকলে গভীর সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে, আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন উপস্থিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের সহযোগিতার প্রশংসা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সুন্দর ব্যবস্থাপনায় আয়োজিত এই বার্ষিক সাধারণ সভাটি সংগঠনের সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধন ও ব্যবসায়িক ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...