অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার অর্থনৈতিক বিপ্লব বিশ্বে প্রশংসিত : জ্যাকব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ১২:০০

remove_red_eye

৯৯১

এম. আবু সিদ্দিক, চরফ্যাশন : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিপ্লব বিশ্বে প্রশংসিত। বাংলাদেশের অর্থনৈতিক এ অগ্রযাত্রা এগিয়ে নিতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক অগ্রগতি অর্জনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০তম। দক্ষিন এশিয়ায় ভারতের পরেই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখন বাংলাদেশের। তিনি আজ (৭ অক্টোবর) সোমবার বেলা ১ টায় ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ও কুকরী মুকরী ইউনিয়নে সরকারের দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তরের মধ্যদিয়ে এইসব অর্থনৈতিক অঞ্চল সমূহের কাজ শুরু হবে। ইকোনোমিকাল জোন চালু হলে দেশ বিদেশের উদ্যোক্তারা পরিবেশ বান্ধব বিনিয়োগ করবে। এর ফলে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়াও চর কুকরী মুকরীতে ১শ ৭২কি.মি. সাব মেরিন ক্যাবল সংযোগের একটি বিদ্যুৎ সাব ষ্টেশন স্থাপিত হচ্ছে। এর আগে বেলা ১১ টায় তিনি হাজারীগঞ্জ ইউনিয়নে ভিক্ষুকমুক্ত করন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে ৮০ টি হাঁস, ৯টি গরু, ১৪টি ছাগল বিতরণের মাধ্যমে ইউনিয়ন ভিক্ষুক মুক্ত ঘোষণা দেন। দুপুর ১২টা ৩০ মিনিটে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হত দরিদ্র ও অসহায় ৩২ জনকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও আওয়ামীলীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনির আহমেদ শুভ্র, আবুল হাসেম মহাজন ও মনির উদ্দিন চাষী প্রমূখ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...