অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২রা জুলাই ২০২৬ | ১৭ই আষাঢ় ১৪৩৩

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৫৬

সরকার নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগে নিকারের ১২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন।

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার একটি পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন যথা- ১. ১০ নং উত্তর মাদার্শা, ২. ১২ নং চিকনদণ্ডী, ৩. ১৩ নং দক্ষিণ মাদার্শা, ৪. ১৪ নং শিকারপুর ও ৫. ১৫ নং বুড়িশ্চর-এর সমন্বয়ে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়।

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন।

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন, যথা- ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভূজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিল-এর সমন্বয়ে 'ফটিকছড়ি উত্তর' উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

কুমিল্লা জেলায় মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্য থেকে ১০টি ইউনিয়ন যথা- ১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব), ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর), ১০. টনকী-এর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্য থেকে আটটি ইউনিয়ন, যথা- ১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা :  শিক্ষামন্ত্রী

ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

পূর্বাচলে হচ্ছে নতুন ঢাকা, নিরাপত্তায় নতুন পুলিশ ইউনিট: আইজিপি

পূর্বাচলে হচ্ছে নতুন ঢাকা, নিরাপত্তায় নতুন পুলিশ ইউনিট: আইজিপি

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

সংবিধান সংস্কারে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাবো :  ডা. শফিকুর রহমান

সংবিধান সংস্কারে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাবো : ডা. শফিকুর রহমান

১৩ বছরের রেকর্ড পতনের পরও কমেই চলেছে সোনার দাম

১৩ বছরের রেকর্ড পতনের পরও কমেই চলেছে সোনার দাম

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

আরও...