অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৬ সকাল ১০:৪০

remove_red_eye

২০৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি আলিয়া মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাকসুদ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোতাছিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


মোঃ ইয়ামিন