অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২৬ বিকাল ০৩:১২

remove_red_eye

১৪৮

লালমোহন প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের  প্রথম পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি ভোলার লালমোহনের সন্তান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রাহাত মাহমুদকে তাঁর বর্তমান কর্মস্থলের দায়িত্বের পাশাপাশি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

এ ব্যাপারে ড. রাহাত মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ করতে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারে গুরুত্ব দেওয়া হবে।

ডক্টর রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে  প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে  কাজ করেছেন। চাকরি জীবনের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ বছর যাবৎ কর্মরত রয়েছেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...