বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুন ২০২৬ বিকাল ০৫:২৯
১৮০
গর্ভবতী স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বুধবার (২৪ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
আনোয়ার সাত্তার বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক নারী সহায়তা চান। তিনি জানান, তার নেশাগ্রস্ত স্বামী সারারাত ধরে তাকে মারধর করেছেন এবং একটি ঘরে আটকে রেখেছেন। গর্ভবতী ওই নারী প্রতিবেশীর মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী আল-আমিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজদিখান থানাকে অবহিত করা হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান ও বুলবুল আহমেদ। সার্বিক সমন্বয় ও তদারকির দায়িত্বে ছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায়।
খবর পেয়ে সিরাজদিখান থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং তার স্বামী আল-আমিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়। পরে অভিযুক্তকে সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত