অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ৪৫ বছরের বসতবাড়ি দখলের চেষ্টা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৭৪৯

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন পৌরসভার ৮নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কয়ছার আহাম্মদের ক্রয় কৃত ৪৫ বছরের ভোগ দখলীয় বসতবাড়ি প্রভাব  দেখিয়ে আবদুর রব ড্রাইভারের ছেলে আলামিন গং জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া রয়েছে৷
মঙ্গলবার সকালে পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব ড্রাইভারের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক  আল আমিন গং সহ ১০/১২ জন মিলে একই এলাকার কায়ছার আহাম্মদের ৪৫বছরের ভোগদখলীয় বসতবাড়ি দখলের চেষ্টা করেন৷

জানা যায়, আলামিন গং লোকজন সহকারে কায়ছার আহাম্মদ মিয়ার বাড়ির তালগাছ, সুপারি, মেহগনিসহ অসংখ্য ফলদ গাছপালা কেটে নিজের দখলে নেয়ার চেষ্টা করে । এ বিষয়ে আলামিন জানান, তার তার পিতা ও চাচাদের জমি ক্রয় করেছেন কায়ছার আহাম্মদ, তিনি যতটুকু ক্রয় করেছেন তার চেয়ে বেশি জমি ভোগদখলে আছেন। এর আগে ওই জমি নিয়ে শালিস ফয়সালায় বসার কথা থাকলেও তিনি আসেননি৷  তাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ ফিটার ও স্থানীয়রাসহ জমি মাপ দিতে গিয়েছি৷মাওলানা কায়ছার আহাম্মদ অভিযোগ করে জানান, উত্তর মাদ্রাজ মৌজার,  জেএলনং ২৮,এর খতিয়ান নং ৪৪৭ এর জমির ১একর ৪০ শতাংশ জমি ক্রয় সূত্রে দির্ঘ ৪৫ বছর ভোগদখলে আছি৷ অভিযুক্ত আলআমিন গং দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা
মামলা,হামলার হুমকি-ধামকি দিয়ে জোরপূর্বক আমার বসতবাড়ি দখলের চেষ্টা করার পায়তারা করে আসছে ৷  সকালে হঠাৎ আল আমিন লোকজন নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে সৃজিত গাছপালা কেটে দখলের চেষ্টা করে আমাকে গালিমন্দ করে তেড়ে আসে৷

এসময় আমি চরফ্যাশন থানায় এসে থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন।ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ পিটার জানান, আমরা প্রাথমিকভাবে মাপজোপ করে সিমানা নির্ধারণ করে এসেছি৷ আল আমিনদের গাছপালা কাটার কথা বলিনি৷ তার এটা করা ঠিক হয়নি৷এঘটনায় থানায় এজহার দাখিলের প্রস্তুতি চলছে বলে কায়ছার আহমেদ জানান।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, উভয় পক্ষ আমার কাছে এসেছে। কাটা গাছগুলো আমাদের হেফাজতে আছে৷ নির্দিষ্ট একটা তারিখে বসাবসির কথা সিদ্ধান্ত হয়েছে৷

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...