অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

এনআইডি সংশোধন সহজ করার উপায় খুঁজছে ইসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

১৫০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করার উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি শাখাকে প্রস্তাব দিতে বলেছে সংস্থাটি।

সোমবার (২২ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, এনআইডি সেবা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি না, থাকলে তার সমাধান কী হতে পারে—সেগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে।

এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি এনআইডি সেবা সহজীকরণ এবং বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজন করবে। এরপর তারা একটি প্রতিবেদন দাখিল করবে।

বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে (ক, ক-১, খ, খ-১, গ ও ঘ) এনআইডি সংশোধন কার্যক্রম পরিচালিত হয়। এতে অপেক্ষাকৃত সহজ থেকে জটিল অনুযায়ী ক থেকে ঘ ক্যাটাগরি নির্ধারণ করা হয়। ‘ঘ’ ক্যাটাগরির আবেদন এনআইডি মহাপরিচালক নিজেই সংশোধন করেন। এরপর সচিব ও কমিশনের কাছে আপিলের সুযোগ রয়েছে।

বর্তমানে প্রায় ৮৫ হাজার এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে সারা বছর মৃত ভোটারদের নাম কর্তনের জন্যও এনআইডি মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মৃত ভোটারদের নাম বাদ দিতে সুপারিশ করবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...