বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুন ২০২৬ বিকাল ০৪:১৮
১৫২
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সব সময় জনগণের পাশে থাকতে চায়। জনগণের দুঃখ, কষ্ট লাঘব করতে চায়, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। অনেক কথা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক পত্রপত্রিকাতেও প্রচার করা হচ্ছে। মনে রাখবেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।
বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির শক্তি।
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ( উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ শনিবার এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে বিএনপি দেশ পরিচালনায় এগিয়ে যেতে চায়। জনগণের ঐক্যের কাছে চক্রান্তকারীদের কোনো ধরনের ষড়যন্ত্র টিকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।
বিগত সময়ে দেশ পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের জনগণ অনেক সুযোগ সুবিধা পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশের সকল স্তরে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইলিয়াস আহমদ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত