বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুন ২০২৬ বিকাল ০৪:১৭
১১০
আগামী তিন থেকে চার বছরের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (২১ জুন) সকালে সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘তিন-চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে দুজন করে মিডওয়াইফ থাকবে। এছাড়া উপজেলা এবং জেলা পর্যায়েও পর্যাপ্ত মিডওয়াইফ থাকবে।’
তিনি বলেন, বর্তমানে তিন হাজারের কম মিডওয়াইফ রয়েছে। মিডওয়াইফ যা রয়েছে, তা দিয়ে চলছে না। এই সংখ্যাটা খুবই অপ্রতুল।’
ডা. জিয়াউদ্দিন বলেন, ‘এক বছরের মধ্যে তিন-ভাগের এক ভাগ মিডওয়াইফ নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চলছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশব্যাপী প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। আমরা চাই প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী হবে। স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রিভেন্টিভ সেবা দেবে।’
ডা. জিয়াউদ্দিন বলেন, ‘বর্তমানে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র লাগবে কমিউনিটি ক্লিনিকের আদলে। তাদের কাজ হবে ব্লাড প্রেশার মাপবে, স্ক্রিনিং করবে, প্রাথমিক হেলথ চেক-আপসহ নানা বিষয়।’
তিনি বলেন, সবমিলিয়ে কথা হলো– আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ঢেলে সাজাতে চাই।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত