অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৬ বিকাল ০৫:৪৯

remove_red_eye

২০৬

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ করেন তিনি। পার্থের এমন প্রস্তাবকে জামায়াত এমপির জন্য অসম্মানজনক হতে পারে বলে মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।তিনি বলেন, উনি (জামায়াত এমপি) নিজের জন্য চাননি। যেসব সংসদ সদস্য সরকারি বাড়িতে বসবাস করেন, তাদের জন্য চেয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন আন্দালিভ রহমান পার্থ। এর আগে গতকাল বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানান জামায়াত এমপি মিজানুর রহমান।

জামায়াত এমপির ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, পর্দা চাওয়া বৃহৎ অর্থে সংসদকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, অনেক কষ্টের পরে আমরা এ সংসদ পেয়েছি। এখানে স্বৈরাচারের দোসর বা ফ্যাসিস্টদের কেউ নেই। গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে নাই, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি এখানে মমতাজ থেকে শুরু করে.. গান হয়েছে, অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে, সরাসরি ওইদিকে না গেলেও কিছু জায়গায় আমরা ওইদিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু সংসদ সদস্য ছাড়াও এ সংসদের অ্যাম্বাসেডর। আমরা বাইরে কোথাও গেলে সংসদকে প্রতিনিধিত্ব করি।

পার্থ বলেন, কালকে বা পরশু দিন সংসদ থেকে যাওয়ার পরে অনেক টেলিফোন পেয়েছিলাম, সেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করি। গণমাধ্যম প্রতিবেদন লেখে- জামায়াত এমপি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, পর্দা চেয়েছেন। এটা আমাকে অনেক লজ্জা দেয়। আমি মনে করি সংসদকে অনেক লজ্জা দেয়। সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবেন, যেখানে জনগণের বিভিন্ন দাবির কথা তুলে ধরবেন। সেখানে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে ওয়াশিং মেশিন পেল, না ওভেন পেল, না পর্দা পেল তা নিয়ে কথা বলবে! সেখানে আবার বলা হয় আমরা গাড়ি নেবো না, আমরা প্লট নেবো না। আমার কাছে মনে হয় গাড়ি ও প্লট ওনারা যখন বাদ দিলো, ওনাদের বুকের ওপর কতবড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো! সেখানে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কথা বলতে হচ্ছে।

বিজেপির চেয়ারম্যান বলেন, আমাদের এমন একটা মানদণ্ড অনুসরণ করা উচিত। আমি মনে করবো, আমাদের মাননীয় যারা আছেন, বিশেষ করে বিরোধীদল...কালকে হয়তো আমাদেরও বলতে পারেন। আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরও যদি আমার ভাই, যেহেতু মন্তব্য করেছেন, উনি চান। আমি ওনাকে বিব্রত না করে, আগামীতে ওনার যদি পর্দা, ওভেন লাগে, তাহলে আমি আমার তরফ থেকে দিতে চাই। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, উনি যদি ওয়াশিং মেশিন দেন (জামায়াত এমপিকে)। স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বলতাম, উনি পর্দাটা কিনে দিয়েন। ওনার সংসারটা আমরা গুছিয়ে দিতে পারতাম, তারপরও আমাদের সংসদেকে উনি বিব্রত না করেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অর্ডারের মধ্যে পড়ে না। সংসদ সদস্য বাজেট সেশনের ওপর বক্তব্য দিতে গিয়ে বলেছেন। বাজেট সেশন এমন একটি সেশন, সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায়। তাছাড়া একজন সদস্য তার সুবিধা-অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদে না বললেও হতো। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেননি। আমাদের সংসদ কমিটি আছে, সেখানে আমরা সংসদ সদস্যদের আসবাবপত্র ইত্যাদি দিয়ে থাকি।পার্থকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন, তাকে দেবেন। এটাও তার জন্য অসম্মানজনক হতে পারে।

 





ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...