বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬
২০৫
এইচ আর সুমন : ভোলা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ভোলার কৃতি সন্তান, সাবেক ক্রিকেটার, আম্পায়ার, সফল ক্রীড়া সংগঠক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত ১৪ জুন ২০২৬ তারিখের (স্মারক নং-৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.৭৬৬) প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ভোলা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ভোলা জেলার জেলা প্রশাসক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুনতাসির আলম চৌধুরী রবিন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ভোলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং ক্রীড়া সংগঠক মো. জাহিদ ইকবাল আলমাস।
দীর্ঘদিন ধরে ভোলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত মুনতাসির আলম চৌধুরী রবিন একজন সাবেক ক্রিকেটার, আম্পায়ার ও দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই ক্রীড়া ব্যক্তিত্বের সদস্য সচিব পদে মনোনয়ন ভোলার ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
সদস্য সচিব মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, “আমাকে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটি শুধু একটি পদ নয়, ভোলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার একটি বড় সুযোগ ও দায়িত্ব।”
তিনি আরও বলেন, ভোলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ, আম্পায়ার ও ক্রীড়াপ্রেমী মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনা, নিয়মিত প্রতিযোগিতা আয়োজন এবং জেলার খেলাধুলার সার্বিক উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।
রবিন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এডহক কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ভোলার ক্রীড়াঙ্গন আমার আবেগ ও ভালোবাসার জায়গা। জেলার খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে, ভোলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে রবিনের এ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার ক্রীড়া কার্যক্রম আরও বেগবান হবে এবং ভোলার খেলাধুলা নতুন উচ্চতায় পৌঁছাবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত