অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শাকিব খানের বিপক্ষে গিয়ে মিলে গেলেন দুই স্ত্রী অপু-বুবলী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুন ২০২৬ বিকাল ০৩:৪৮

remove_red_eye

১৫৭

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তারকারা। সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ফুটবল বিশ্বকাপে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত শাকিব খান। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির খেলা তাকে মুগ্ধ করে। সম্প্রতি অপু বিশ্বাসও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনা। এমনকি তাদের ছেলে আব্রাম খান জয়ও বাবার পথ অনুসরণ করে আর্জেন্টিনার সমর্থক।

তবে মজার বিষয় হলো, শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই সমর্থন করেন ব্রাজিলকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে নিজেদের সমর্থনের কথা জানান তারা।

বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ ব্যক্তিগত জীবনের নানা কারণে অপু বিশ্বাস ও বুবলীর সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরোক্ষ মন্তব্য, পাল্টা মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে বহুবার আলোচনা হয়েছে।

তবে সেই দুই নায়িকা এবার এক জায়গায় এসে মিল খুঁজে পেলেন- ফুটবল সমর্থনে। দুজনই বেছে নিয়েছেন ব্রাজিলকে, যা আবার তাদের স্বামী শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী।

বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ভক্তদের কেউ কেউ মজা করে বলছেন, ব্যক্তিগত জীবনে যত দূরত্বই থাকুক, ফুটবলের মাঠে অন্তত এক দলে খেলছেন অপু-বুবলী। আর বিপরীত শিবিরে রয়েছেন শাকিব খান।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...