লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০৫
৬৮৭
মোঃ জসিম জনি, লালমোহন : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক, দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্ছার প্রধানমন্ত্রী। সুতরাং সুস্থ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হলে সমাজ থেকে মাদক চিরতরে নির্মুল করতে হবে। কোন মাদকসেবীর দলে স্থান নেই। মাদক বিক্রেতাদের লাগাম টেনে ধরতে হবে প্রশাসনকে। যেই এর সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদকের কবল থেকে যুব সমাজকে রক্ষার জন্য এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মহলের প্রতি নির্দেশ দিয়েছেন এমপি শাওন।
রোববার লালমোহন থানার আয়োজনে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সভায় সম্মানিত অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমূখ।
এসময় এমপি শাওন বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত লালমোহনে সন্ত্রাস ও চাঁদাবাজীর অভয়ারণ্য ছিল। সেই লালমোহনকে শান্তির জনপদে পরিণত করেছি।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক