অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৭শে জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ ১৪৩৩

সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিমানমন্ত্রী!

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৪

remove_red_eye

১৫১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তবে পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দীর্ঘ এক ঘণ্টার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা না বলেই দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

আজ (শনিবার) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরের দিকে বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী।

সেখানে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি সশরীরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

বৈঠক শেষ হওয়ার পর সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির বিবরণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে মন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বৈঠক কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, তাদের সম্পূর্ণ এড়িয়ে দ্রুত গতিতে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন মন্ত্রী।

মন্ত্রীর এমন আচরণে উপস্থিত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে। কর্তব্যরত সাংবাদিকরা জানান, দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় এমন দুর্ঘটনার পর জনগণের জানার অধিকার রয়েছে। কিন্তু মন্ত্রীর এভাবে সাংবাদিকদের এড়িয়ে কোন ভাবেই কাম্য নয় বলে মনে করেন এভিয়েশন খাত সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা।

চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

আরও...