অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে এ্যাডভোকেট শিমুলের উপর হামলা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৮৪২

বিভিন্ন মহলের নিন্দা ও ক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন রানীগঞ্জবাজার এলাকায় সুপারি বাগান দেখভাল করতে গিয়ে হামলার শিকার হয়েছে হাইকোর্টের আইনজীবী শিমুল দাস।  শনিবার দুপুরে ঢাকা থেকে বাড়ি এসে শিমুল দাস তার পৈত্তিক সুপারি বাগানে পাহারাদারের টংঘর নির্মান কাজের তদারকি করার সময় এলাকার আমজাদ হোসেন নাগর , মোঃ রিয়াজ হামলা চালায়। আহত শিমুলকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।  সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ওই সময় তোলা এক ভিডিও ফুটেজে দেখা যায়   সন্ত্রাসীরা শিমুলকে হত্যা করার কথাও বলে। এ ঘটনায় শিমুলের পিতা বোরহানউদ্দিনের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ননী গোপাল দাস থানায় লিখিত অভিযোগ করে নিরাপত্তা দাবি করেন।

শিমুল দাস জানান, তাদের প্রায় শত বছরের পৈত্তিক সম্পত্তি একটি সন্ত্রাসী চক্র জোরপূর্বক দখল করার পায়তারা করছে। এর আগেও জাল দলিল বানিয়ে তাদের সম্পত্তি দখল করে ছিল। কিন্তু আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদারদের উৎখাত করে ওই  সম্পত্তির ফের সকল বুঝিয়ে দেন। এদিকে প্রতিবছর সুপারীর মৌসুম এলেই আমজাদ নাগর, রিয়াজ, আক্তারসহ একটি চক্র লুটপাট করতে পায়তারা শুরু করে। এবারও বাগানে না যাওয়ার জন্য হুমকী দিতে থাকে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে ওঠেছে। এদিকে সংঘাতের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের  কয়েক  গ্রাম্যপুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। তাদের সামনেই এডভোকেট শিমুল দাসকে মারধর করা হয়। খুণ করার চেস্টা করা হয়  বলেও জানান শিমুল দাস । এদিকে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিচার দাবি করেছেন জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে,   বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল দাস , ওই সংগঠনের সম্পাদক ইন্দ্রজিত চন্দ্র দেসহ আইনজীবীরা ।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...