অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মে ২০২৬ বিকাল ০৩:০৬

remove_red_eye

১২০

কোরবানির ঈদের ছুটি শুরু হতেই অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরীর সড়কগুলোতে কমেছে যানবাহনের চাপ, নেই প্রতিদিনের চিরচেনা যানজট।

বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট দিয়ে ঘরমুখো মানুষের ঢল নামায় রাজধানীর অনেক এলাকা এখন নিরিবিলি পরিবেশে পরিণত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, শাহবাগ, ফার্মগেট, মতিঝিল ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে যান চলাচল তুলনামূলকভাবে কম।

সাধারণ ছুটির দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি, বাস ও রিকশার সংখ্যাও ছিল অনেক কম। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নগরজীবনে নেমে এসেছে স্বস্তি।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

এ ছাড়া অধিকাংশ দোকানপাট ও শপিংমল বন্ধ থাকায় বিভিন্ন মার্কেট এলাকায় ছিল সুনসান পরিবেশ।

ঈদের ছুটিতে ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা কিছুটা কমলেও সীমিতসংখ্যক সদস্যকে সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে। যেসব এলাকায় ট্রাফিক পুলিশ উপস্থিত নেই, সেখানে চালকেরা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল মেনেই যানবাহন চালাচ্ছেন। সিগন্যাল বাতি অনুসরণ করে নিয়ম মেনে গাড়ি চলাচল করতে দেখা যায় অধিকাংশ চালককে।

তবে রাজধানী ছাড়তে মানুষের চাপ ছিল কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে। পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে নগর ছাড়ছেন হাজারো মানুষ।

অন্যদিকে ফাঁকা সড়কে স্বস্তিতে চলাচল করছেন রাজধানীতে অবস্থান করা মানুষ। কোথাও কোথাও শিশু-কিশোরদের রাস্তায় খেলাধুলা করতেও দেখা গেছে। নগরবাসীর ধারণা, ঈদের ছুটির পুরো সময়জুড়েই রাজধানী এমন শান্ত ও ফাঁকা পরিবেশে থাকবে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...