অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে নজরুলের সাহিত্য ছিল বড় প্রেরণা : রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৬ বিকাল ০৫:৩১

remove_red_eye

২৪৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনেও নজরুলের সাহিত্য ও সংগীত ছিল বড় প্রেরণা। তাই আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সার্থক করে তুলবো।সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তার কবরে গভীর শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি। উপমহাদেশের বিভিন্ন জাতীয় আন্দোলনে তার কবিতা ও গান মানুষকে জাগিয়ে তুলেছিল। মিছিল, কারাবরণ কিংবা নির্যাতনের মুহূর্তেও নজরুলের গান সংগ্রামী মানুষকে সাহস জুগিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনেও নজরুলের সাহিত্য ও সংগীত ছিল বড় প্রেরণা। যত দিন অন্যায়, অবিচার ও অসত্য থাকবে, তত দিন নজরুলের দ্রোহের আগুন মানুষকে আন্দোলিত করবে। বাংলা ভাষায় বীরত্ব ও সংগ্রামের প্রকাশকে নতুন মাত্রা দিয়েছেন নজরুল। শব্দচয়ন ও প্রকাশভঙ্গির মধ্য দিয়ে তিনি বাংলা কাব্যে অনন্য ধারা সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটে গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। এ পথচলায় নজরুলের সাহিত্য ও চেতনা বড় অনুপ্রেরণা হয়ে আছে।

রিজভী জানান, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময় ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সফল করা হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামে নজরুলের কবিতা, গান ও সাহিত্য উপমহাদেশের মানুষকে জাগ্রত করেছিল। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...