বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে মে ২০২৬ রাত ১০:২০
২০৬
দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, জ্যাকবের জামিন শুনানির জন্য আগামী ১৬ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা গত ১৯ মে জ্যাকবকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পাশাপাশি তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চান তিনি।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য শনিবার দিন নির্ধারণ করেন। পরে এদিন জ্যাকবকে আদালতে হাজির করা হয়। শুনানিতে দুদকের পক্ষে কৌঁসুলি হাফিজুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এরপর আসামিপক্ষে আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করেন। আদালত ওই আবেদনের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করেন।
দুদকের তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ এপ্রিল সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১ এ জ্যাকবের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে অবৈধভাবে অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৫ কোটি ৬৯ লাখ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।
সুত্র: জাগো নিউজ
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত