বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মে ২০২৬ বিকাল ০৩:৪৩
১৩
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রতিবছর দেশে প্রায় চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যা রাষ্ট্রের ব্যর্থতা। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে। আনফিট যানবাহন, অদক্ষ চালক ও জনসচেতনতার অভাব—এই তিন কারণে দুর্ঘটনা বাড়ছে।
শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি এটিকে কোনো রাজনৈতিক অনুষ্ঠান বলতে চান না। যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাতেই সেখানে উপস্থিত হয়েছেন। গত ঈদের আগে একটি বড় দুর্ঘটনায় ১২ জন নিহত ও আটজন আহত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইতে এসেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার দায় এড়াচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তনে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, চালক ও সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে।
শেখ রবিউল আলম বলেন, আনফিট বাস বা ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো যাবে না। দক্ষ চালকের হাতেই যানবাহন তুলে দিতে হবে। শুধু জনগণকে সচেতন হওয়ার কথা বললে হবে না, পরিবহন খাতের সংশ্লিষ্টদেরও দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইন্টারসেকশনগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং ইউটার্ন সুবিধা বাড়ানো গেলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আরও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র হয়তো তাদের স্বজন ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত হলে সেই পরিবারকে কীভাবে পুনর্বাসন করা যায়, সরকার তা নিয়ে ভাবছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শিক্ষা, চাকরি ও অন্যান্য সেবায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা করা হবে।
অনুষ্ঠানে তিনি জনগণকে সড়ক ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যদের নিরাপত্তার বিষয়েও সবাইকে ভাবতে হবে।
এর আগে ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা (দাউদকান্দি টোল প্লাজা) পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি টোল প্লাজার সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং যাত্রীসেবা আরও কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক
কমেছে সবজির দাম, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা
বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক