জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মে ২০২৬ বিকাল ০৫:১৩
১৭৪
জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়।
সোমবার (১৮ মে) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি জানান, নতুন বাহিনীটি র্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখনো চিন্তাভাবনা করছে।
মন্ত্রী বলেন, অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে।
তিনি আরও বলেন, বর্তমানে র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ধারার আওতায় পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে এডহক ভিত্তিতে চলছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখেছেন, একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া উচিত নয়। তাই নতুন আইনের মাধ্যমে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্ট করা হবে।
র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।
তিনি বলেন, বিগত শাসনামলে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ অনেক প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। সেই সময় র্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল বলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিজ নিজ আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন এলিট ফোর্স গঠন বা পুনর্গঠনের মাধ্যমে আন্তর্জাতিক মহল বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিকভাবে ভবিষ্যতে বাহিনী ব্যবহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মর্নিং শোজ দ্য ডে। তিন মাসে কি র্যাব, পুলিশ বা অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে? হয়নি।
গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন ও বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইসিটি আদালতে মামলা হয়েছে এবং গুম সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা ও বিচার প্রক্রিয়া আইনের আওতায় আনার বিষয়ে কাজ চলছে।
মতবিনিময় সভায় র্যাবের মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত