বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মে ২০২৬ বিকাল ০৪:৫৯
১৫৮
বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং- এই চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। অন্যদিকে বাংলাদেশে কাতারের আরও কয়েকটি ভিসা সেন্টার অনুমোদন দেওয়ার অনুরোধ করেছে ঢাকা।
সোমবার (১৮ মে) ঢাকায় সফরতর কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠক করেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় আরিফুল হক বলেন, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং-এই চার সেক্টর নিয়ে তারা কথা বলেছে। তারা অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। আমরাও এ বিষয়ে তাদের উৎসাহিত করছি। আমরা দক্ষ কর্মী তৈরি করে পাঠাবো।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি জানান, বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের একটা ভালো সম্পর্ক ছিল। আজ দুই দেশের যৌথ মিটিং হয়েছে। সেখানে মূলত বাংলাদেশ থেকে আমাদের অগ্রাধিকার থাকে অধিক সংখ্যক লোক কীভাবে পাঠানো যায়। কাতারে ইমাম ও মুয়াজ্জিন যায়। মাঝখানে তাদের যাওয়াটা কমে গেছে। আমরা সংখ্যাটা বাড়ানোর অনুরোধ করেছি, তারা রাজি হয়েছে। তারা নতুন করে চারটি খাতে আমাদের একটা সুযোগ দেওয়ার কথা বলেছে। যেমন-প্লাবিং, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও ইলেকট্রিশিয়ান।
প্রতিমন্ত্রী বলেন, এ রকম আরও যে জায়গাগেুলোতে বাংলাদেশিদের সুযোগ করে দেওয়া যায় সেটা তাদের আমাদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সেটা তারা ব্যক্ত করেছে।
বাংলাদেশে কাতারের একটি মাত্র ভিসা সেন্টার রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে নুরুল হক বলেন, আমরা একটা বিষয় তাদের দৃষ্টিতে এনেছি। একটা কাতার ভিসা সেন্টার থাকায় আমাদের অনেক লোকজনের কষ্ট করতে হয়, দুই থেকে চারবার এখানে আসতে হয়। এটার আরও সংখ্যা বাড়ানোর কথা বলেছি; তারা আশ্বস্ত করেছে। আমাদের জায়গা থেকে আরও কয়েকটি অনুমোদন দেওয়ার জন্য বলেছি। সেটা নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আলাপ-আলোচনা হবে এবং কাতারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।
এ প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক বলেন, যাদের মাধ্যমে ভিসা প্রসেসিং হয় এটা বাংলাদেশের কোম্পানি। এরা যেন মানুষকে হয়রানি না করে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত