অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

১৪৪

চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে।

রোববার (১৭ মে) দুবাই ট্যাক্সির একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তারা নতুন করে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী দুবাই থেকে আসা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ চালক নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। এছাড়া দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে চালকদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে দুবাই ট্যাক্সিকে অনুরোধ করেন তিনি।

সেইসঙ্গে তিনি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সের মতো পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সির প্রতিনিধিরা বলেন, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমাজিন চালক হিসেবে কাজ করছেন। তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীই বাংলাদেশি।

তারা আরও বলেন, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলভাবে চালক পেশায় নিয়োজিত আছেন বলে তারা জানান।

প্রতিনিধি দলটি জানিয়েছে, সোমবার থেকে ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশি চালকদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। এই দফায় নতুন করে আরও দেড় হাজার চালকসহ চলতি বছর মোট ৬ হাজার চালক নিয়োগ দিতে আগ্রহী তারা।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, বাংলাদেশ থেকে একজন চালকের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এই কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এই অর্থ সংস্থান করেন। তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এই অভিবাসন খরচ কমিয়ে এক লাখ টাকার মধ্যে করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’র প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...