অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


ফারাক্কা বাঁধ পুরো অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলেছে: রিজভী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই মে ২০২৬ বিকাল ০৫:০৩

remove_red_eye

২২৩

ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফারাক্কা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্কের প্রশ্নও উঠে আসে বলে জানান তিনি।

শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফারাক্কা লংমার্চ দিবসকে বারবার স্মরণে রাখতে হবে, না হলে নতুন প্রজন্ম এই ইতিহাস ভুলে যাবে। আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি বলেই নতুন প্রজন্মও হয়তো কিছুদিন পর জানবে না। তাই এটি তুলে ধরা দরকার।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এবার বড় পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ ও রিসোর্স পারসনদের নিয়ে বিষয়টি আলোচনা করা হচ্ছে, যেন দলীয় নেতাকর্মীরা ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে জানতে পারেন। শুধু আলোচনা নয়, জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যারা আছেন তাদের বোঝা দরকার আমরা কোথায় আছি এবং কী পরিস্থিতির মধ্যে আছি।

ফারাক্কা প্রসঙ্গে রিজভী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাংলাদেশসহ পুরো অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি দাবি করেন, বিভিন্ন বিশেষজ্ঞ ও গবেষকরা শুরু থেকেই এ বিষয়ে সতর্ক করেছিলেন।

ভারতের বিভিন্ন ব্যক্তি ও বিশেষজ্ঞদের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভারতের প্রকৌশলী কপিল ভট্টাচার্য ফারাক্কা ব্যারাজের সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে শুরু থেকেই সতর্ক করেছিলেন এবং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ক্ষতিকর হতে পারে। ভারতের নীতিশ কুমার ফারাক্কা ব্যারাজ নিয়ে কঠোর সমালোচনা করে এটি ভেঙে ফেলার কথাও বলেছেন বলে আলোচনা রয়েছে।

ভারতের পরিবেশ আন্দোলনের নেত্রী মেধা পাটকরের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, নর্মদা বাঁচাও আন্দোলনের এই নেত্রীও ফারাক্কার বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন।

তিনি বলেন, ফারাক্কা ব্যারাজের কারণে ভারতের অভ্যন্তরেও নেতিবাচক প্রভাব যেমন অসময়ে বন্যা ও নদীভাঙনের মতো সমস্যার কথা তুলে ধরেছেন ভারতের বিভিন্ন পরিবেশবিদ ও অ্যাকটিভিস্ট।

রিজভী বলেন, আপনি যদি শুধু একটি বন্দরের স্বার্থ রক্ষার জন্য একটি দেশের নদী ও পরিবেশের ক্ষতি করেন, তাহলে সেটা প্রতিবেশী সম্পর্কের প্রশ্ন তোলে।

তিনি দাবি করেন, ফারাক্কার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদী ও ভূগর্ভস্থ পানিতে প্রভাব পড়েছে এবং আর্সেনিকসহ পরিবেশগত ঝুঁকি বাড়ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করা হলে তার প্রভাব দীর্ঘমেয়াদে দুই দেশের ওপরই পড়ে। নদীর গতিপথ বন্ধ করলে নদী টিকবে না, এতে কারওই লাভ হবে না।আলোচনা সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 





ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...