বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪২
৯৩০
ঘটনার ৩ দিন পর মামলা নিলো পুলিশ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যশন পৌরসভায় পরিবারের অনুপস্থিতিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে(৯) ধর্ষণচেষ্টার ঘটনার তিন দিন পরে পুলিশ মামলা গ্রহণ করেছে। রবিবার রাতে একজনকে আসামী করে মামরা গ্রহণ হয়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চরফ্যাশন পৌরসভায় এ ঘটনা ঘটে। শিশু মেয়েকে ধর্ষনচেস্টা করেছে অভিযোগে তুলে শনিবার বাবা চরফ্যাশন থানায় অভিযোগপত্র দায়ের করেন। পুলিশ দুদিন তদন্ত চালিয়ে সত্যতা পেয়ে মামলা রুজু করে।
শিশুর ভাষ্য, তাঁরা মা-বাবার অনুপস্থিতিতে বৃহষ্পতিবার রাত নয়টার দিকে প্রতিবেশী মমিনুল ইসলাম অন্তর(২২) ঘরে ঢুকে তাঁকে টাকা দিতে চায়। সে নিতে অস্বীকৃতি জানালে জোর করে তাঁর পরিধানের বস্ত্র খুলে জড়িয়ে ধরে। এক সময় তাকে পাশের বাগানে যাওয়ার ও বিবাহের প্রস্তাব দেয়। এ সময় মা ঘরে প্রবেশ করলে পেছন দরজা দিয়ে মমিন পালিয়ে যায়। শিশুর বাবা রাজমিস্ত্রি । তিনি তখন তজুমদ্দিন উপজেরায় ছিলেন। মা পাশের এক হুজুরের বাড়িতে গিয়েছিলেন।
শিক্ষার্থীর মা বলেন, ওই দিন রাতে তাঁর ছোট ছেলেকে ভাত খাওয়ানোর সময় বিড়াল আঁচড় দিয়েছে। পরে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে হুজুরের বাড়িতে কলাপড়া আনতে গিয়েছিলেন। এ সুযোগে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের অর্নাস পড়ুয়া ছেলে মমিনুল ইসলাম অন্তর ঘরে প্রবেশ করে। তিনি ফিরে আসার উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তিনি মমিনকে ধাওয়া করেন। সে দৌড়ে গিয়ে মা-নানির সামনে হুরমুর করে পরে। ঘটনাটি তাৎক্ষনিক মমিনের অভিভাবককে জানালে তাঁরা বিশ্বাস করেনি। উল্টো তাঁর (শিক্ষার্থীর মা) ওপর চড়াও হয়। বাধ্য হয়ে ঘটনাটি শিক্ষার্থীর পিতা ও স্থানীয় কাউন্সিলর আলাউদ্দীন মাতাব্বরকে জানিয়েছেন। পরে শিশুর পিতা বাড়িতে আসলে থানায় এজাহারপত্র জমা দেন।
শিশুর পিতাই মামলার বাদি। তিনি বলেন, এজাহারে শিশুর বক্তব্য লেখা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা বলেন, এজাহার পাওয়ার পরে ঘটনার তদন্ত করতে কয়েক দিন সময় লেগেছে। প্রাথমিক সত্যতা পাওযার পরে মামলা গ্রহণ করা হয়েছে। তাই বিলম্ব হয়েছে। ওসি আরও বলেন, আসামী পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত