অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরাগামী ৩ শতাধিক যাত্রীকে মাঝ পথে নামিয়ে দিলো তাসরিফ ও ফারহান লঞ্চ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৪

remove_red_eye

৬৬০

মনপুরা প্রতিনিধি : ঢাকা-হাতিয়া রুটের তাসরিফ-২ ও ফারহান-৫ দুই যাত্রীবাহি লঞ্চে করে ঢাকা থেকে মনপুরাগামী ৩ শতাধিক যাত্রীকে মনপুরা না পৌঁছে মাঝ পথে নামিয়ে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। এতে বিপদে পড়ে যায় মনপুরার যাত্রীরা।
পরে বৈরী আবহওয়ার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ষ্টীল বডির দুইটি ট্রলারে করে মেঘনা পাড়ি দিয়ে মনপুরা আসে। এই সময় ট্রলার দূর্ঘটনায় পড়ে শত শত প্রাণহানির আশংকা ছিল। যাত্রীরাসহ স্থানীয়রা এই অমানবিকতার তদন্ত চেয়ে বিচারদাবী করেছেন।

সোমবার ভোর ৪ টায় ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন ও তজুমুদ্দিনে লঞ্চ দুইটি যাত্রীদের নামিয়ে দেয়।

লঞ্চের যাত্রীদের সাথে আলাপ করে জানা যায়, রোববার ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা তাসরিফ-২ লঞ্চ মনপুরার সকল যাত্রীদের ভোলার হাকিমুদ্দিনে ঢাকা থেকে ছেড়ে আসা অপর ফারহান-২ লঞ্চে উঠিয়ে দেয়। পরে ভোর সাড়ে ৪ টায় ফারহান-৫ লঞ্চ মনপুরার ৩ শতাধিক যাত্রীদের তজুমুদ্দিনে রেখে চলে যায়। একপর্যায়ে থাকার কোন ব্যবস্থা না থাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা দুইটি স্টীল বডির ট্রলার ভাড়া করে মনপুরা চলে আসে।

লঞ্চের যাত্রী শাহিন, নয়ন, কামাল, ফরিদা, নাজনিন, মামুন, ছালাহউদ্দিন, সাদ্দাম, আফসার সহ অনেকে জানান, হঠাৎ করে ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ দুইটির কর্তৃপক্ষ হাকিমুদ্দিন ও তজুমুদ্দিনে আমাদের নামিয়ে দেয়। কিজন্য নামিয়ে দেয় কিছু বলেনি। ভোর রাতে কোথায় যাবো ভেবে না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে মনপুরায় চলে আসি। আবহাওয়া খারাপ হলে ঢাকা থেকে লঞ্চ ছাড়তো না। পথিমধ্যে ছেড়ে দিয়ে আমাদের সাথে অমানবিক আচরন করেছে লঞ্চ কর্তৃপক্ষ।

এই ব্যাপারে মনপুরার রামনেওয়াজ লঞ্চ ঘাটের ফারহান-৫ লঞ্চের সুপারভাইজার মোঃ বাবুল ও তাসরিফ-২ লঞ্চের সুপারভাইজার মোঃ এনায়েত জানান, বৈরী আবহাওয়ার জন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, লঞ্চ দুইটি ভোর রাতে যাত্রীদের নামিয়ে দিয়েছে ও পরে বৈরী আবহাওয়ার মধ্যে যাত্রীরা ট্রলারে করে মনপুরায় আসার বিষয় জানি না। তবে এধরনের ঘটনা পরবর্তীতে না ঘটে সেই বিষয়ে লক্ষ্য রাখা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...