অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৬ বিকাল ০৪:৫০

remove_red_eye

৩১৬

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) আরেক কনটেন্ট ক্রিয়েটর ‘ডানা ভাই জোশ’ (কামরুন নাহার ডানা) তার ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন।

কয়েকদিন আগে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার লিভার বিকল হয়ে গেছে।

তিনি আইসিইউতে ছিলেন জানিয়ে পোস্টে ডানা বলেন, গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ডানা তার পোস্টে আরও বলেন, তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন।

পোস্টে কামরুন নাহার ডানা জানান, কোনো সহায়তার প্রয়োজন হলে তারা অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত দয়া করে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি।

নানা হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের জন্য জনপ্রিয়তা পেলেও কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার। আর মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...