অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

২৬৩

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এর পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।

তিনি বলেন, ‘মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে। এটি প্রধানমন্ত্রীর নীতি।’

আজ সোমবার দুপুর ২টায় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে মিস-ইনফরমেশন (ভুলতথ্য) ও ডিস-ইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। বিশেষ করে অনলাইনে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো যেন আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রকৃত তথ্য যেন জনগণের মধ্যে আসে, সে লক্ষ্যেই কাজ চলছে।’

তিনি আরও জানান, আইপিটিভি’র বিদ্যমান নীতিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় গণমাধ্যম শক্তিশালী হোক, যাতে তারা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে পারে।’

বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আবাসনের বিষয়ে আশার কথা শোনান।

তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’

সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সরকারি ক্রোড়পত্র বণ্টন প্রক্রিয়ায় বৈষম্য দূর করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রোড়পত্র বণ্টনের ক্ষেত্রে একটি নীতিমালা করা উচিত, যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা চাচ্ছি সবাই যেন সুষমভাবে এই সুবিধা পায় এবং কোনো নির্দিষ্ট পত্রিকা যেন বারবার সুবিধা না পায়।’

বিএসআরএফ সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...