বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৬ রাত ১০:৫৬
২৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘরে ঢুকে ছেলের সামনে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ৮ বছর বয়সী ছেলে আবির গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মোঃ জিহাদ নামে এক যুবককে আটক করেছে।
শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহত নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সরদার বাড়ির দক্ষিণ পাশে বসবাস করতেন দুবাইপ্রবাসী আল-আমিনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম। শুক্রবার রাতে খাবার শেষে ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর নাসিমা ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের ডাক চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।
শিশু আবির জানান, রাতের আঁধারে জামাল মেম্বারের ছেলে জিহাদ ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এসময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে জিহাদ চলে যায়। এরপর সে ঘরের বাইরে এসে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে।
নিহত নাসিমার চাচা-শ্বশুর নাজিম উদ্দীন জানান, ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা ছেলেটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ ইব্রাহীম জানান ,আহত শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের মৃত জামাল মেম্বারের ছেলে মো. জিহাদকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত করা যাবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ভোলা হাসপাতালে আহত চিকিৎসাধীন শিশুকে দেখতে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আহত শিশু আবিরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি পুলিশ সুপার এই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত