অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৬ রাত ১০:৫৯

remove_red_eye

১৪৯

ভোলায় প্রশাসনের কর্মকর্তা রাজনীতিবদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৩ দিনের সফরের শেষ দিনে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রশাসন ও রাজনীতিবদ ওসুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন। শনিবার সকালে ভোলা সার্কেট হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন,ভোলায় স্পিকার হিসাবে পর্দাপন করার মধ্যে দিয়ে মনে হচ্ছে গনতন্ত্রের বিজয় হয়েছে। গত ২০ বছর বাংলাদেশের মানুষ গনতন্ত্রের দেখা পায়নি। বর্তামান বিশ্বে গনতন্ত্রের ব্যবস্থা ছাড়া উন্নয়ন এর কোন মাধ্যম আবিষ্কার হয়নি। আমরা অন্তত ভাগ্যবান বাংলাদেশ মানুষ গনতন্ত্র মনা। রাজনীতি সচেতন।তারা কোন স্বৈরশাসনকে মেনে নেয় না। 
অত্যাচার নিপিড়ন, গুম,খুন নানাবিধি নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশ মানুষ রাজপথে নেমে এসে আবার গনতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। এটি আমাদের জন্য অন্তত গৌরবের বিষয়। সারা বিশ্বের দৃষ্টি কেরে নিয়েছে। ২৪ এর গণআন্দোলন। 
এসময় স্পিকার আরো বলেন,বাংলাদেশ কে উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তির দেশ গুলো সাধারনত হেও করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গনতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে এটি নিয়ে দেশবাসী গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন এটি বিশ্বের নিত্যদিনের ঘটনা। কিন্তু বাংলাদেশের মানুষ মানবাধিকার কে সুপ্রতিষ্ঠিত করেছে। 
যেই গুম,খুন এর মধ্যে দিয়ে দেশবাসীর ১৬/১৭ বছর কাটিয়েছে তার থেকে আমারা মুক্ত। আমরা আশাকরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এদেশের মানুষের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এবং রাজনৈতিক দল গুলোর প্রধান কাজ হচ্ছে অর্থনীতির উন্নয়ন সাধন সেই লক্ষ্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশাকরি দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোন মানুষ যেন হেনস্তার স্ককীকার নাহয়।আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। 
তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর মধ্যে এখন সুসম্পর্ক বিদ্যমান। সাধারণ মানুষ অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি আমরা। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। 
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন,সরকার ও বিরোধী দল দুই দলকে সমান ভাবে অগ্রধিকার ভিত্তিতে প্রটেকশন দেওয়ার জন্য কাজ করছি। এসময় তিনি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিন বিষয়ে বলেন, সাবেক স্পীকার কে বিচার বিভাগ জামিন দিয়েছে এটি একটি ভালো কাজ হয়েছে। কারন উনি একজন মহিলা পাশাপাশি দেশের তৃতীয় সর্বোচ্চ ব্যাক্তি হিসাবে জামিন নিশ্চয়ই বিচার বিবেচনা করে বিচার বিভাগ জামিন দিয়েছে। 
এর আগে তিনি সার্কেট হাউজে আসলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সভা শেষ করে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার,জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ প্রশাসন বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 





একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...