মো: ইয়ামিন
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ সকাল ১১:৩০
২৯২
মোঃ ইয়ামিন : নবনিযুক্ত ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ভোলা জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন।
সোমবার ভোলা জেলা পরিষদ কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রশাসক পদে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) পিন্টু বেপারী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দায়িত্ব গ্রহণের পর প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলা জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত