অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ সকাল ১১:৩০

remove_red_eye

১৯৯

মোঃ ইয়ামিন : নবনিযুক্ত ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ভোলা জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন।
সোমবার ভোলা জেলা পরিষদ কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রশাসক পদে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) পিন্টু বেপারী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। 
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে  সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দায়িত্ব গ্রহণের পর প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলা জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান,  যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...