অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ সকাল ১১:৪৬

remove_red_eye

৩৮৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে 


মোঃ ইয়ামিন : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও  সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ভোলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে এবং সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান,  যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, ফজলুল রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ ও আব্দুর রব আকন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


মোঃ ইয়ামিন