মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৭
৮৯১
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় চাঞ্চল্যকর ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডের পর এজেন্ট ব্যাংকে থাকা লাখ লাখ টাকা লোপাট করে শ্বশুর, দেবররা ও প্রতিবেশী শামীম মাষ্টার। ওই লোপাট হওয়া টাকা দিয়ে নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন শামীম মাষ্টারের সহযোগিতায় শ্বশুর ও দেবররা এমন অভিযোগ করেছেন নিহত ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আক্তার রিতু ও সন্তানরা।
এদিকে লাখ লাখ টাকার লোপাটের সত্যতা মিলে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শালিসী প্রতিবেদনে।
মৃত আলাউদ্দিনের স্ত্রী অভিযোগ করেন, আমার স্বামীর এজেন্ট ব্যাংকে থাকা লাখ লাখ টাকা লোপাট করে ওই টাকা দিয়ে ওরা হত্যাকান্ডটি ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি লাখ টাকা খরচ করে নিজেদের বাঁচাতে আমার বিরুদ্ধে মিথ্যা গল্প বানিয়েছে। মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ওরা হত্যার বিচার চায় না, ওরা নিজেদের বাঁচাতে চায়। স্বামী হত্যার মাস খানেক যেতে না যেতেই আটককৃত আসামীদের সাথে লেনদেন শুরু করে শ্বশুর ও দেবররা। ওদের সহযোগিতায় আটককৃত একের পর এক আসামী জামিনে বেরিয়ে আসে। এমনকি হত্যায় ব্যবহৃত ছুরি যে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে সেই ডোবাটি আলামত নষ্ট করার জন্য ভরাট করে ফেলে শামীম মাষ্টার। যখন আমি স্বামী হত্যার বিচার চাইতে প্রশাসন সহ সাংবাদিকদের দ্বারে দ্বারে যাচ্ছি তখন ওরা (শ্বশুর, দেবরা ও শামমী মাষ্টার) নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমনকি আমাকে নিয়ে মিথ্যা গল্প বানাচ্ছে।
তবে শামীম মাষ্টার, শ্বশুর ও দেবরা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তারা হত্যা মামলার বিচার চান।
এই ব্যাপারে শালিসদার উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, জেলা পরিষদের সদস্য একেএম শাহজাহান মিয়া, চার ইউপি চেয়ারম্যান জানান, দীর্ঘ তদন্ত করে দেখা গেছে নিহত আলাউদ্দিনের রেখো যাওয়া টাকা-পয়সা তার ভাইরা অনিয়ম করেছে। তদন্তে যা অনিয়ম পাওয়া গেছে সেভাবে শালিসি প্রতিবেদন দেওয়া হয়েছে।
এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই অফিসার মোঃ কবির জানান, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষ হলে প্রকৃত খুনি কারা তা বেরিয়ে আসবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত